ePaper

কেশবপুরে সাংবাদিককে হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের প্রতিবাদে মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের কথিত ও প্রতারক চক্রের মূলহোতা রেশমা কর্তৃক সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা কথিত ঐ নারী প্রতারককে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় ’ ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসাচ্ছে এবং সর্বস্ব লুটে নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিকের ওপর তার এই ধৃষ্টতা ও মিথ্যা মামলার হুমকি গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। প্রশাসন যদি দ্রুত এই দুর্র্ধষ প্রতারককে গ্রেপ্তার না করে, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচির ডাক দেবে।উক্ত প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুরের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি মোঃ ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান,সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল,যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোদক, সেলিম রেজা,ন্যাশনাল প্রেস
সোসাইটি কেশবপুর উপজেলার সভাপতি মোঃ শামীম আখতার মুকুল,সহ সভাপতি মনজুরুল ইসলাম ডাবলু, এনটিভি
প্রতিনিধি(মনিরামপুর ও কেশবপুর) মোঃ এনামুল হাসান প্রমুখ।মানববন্ধনে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরাও রেশমার নানাবিধ প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের খতিয়ান তুলে ধরেন এবং তার পেছনের গডফাদারদেরও খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।উক্ত মানববন্ধনে কেশবপুর ও আশপাশের অঞ্চলের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন পোর্টালের বিপুল সংখ্যক সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *