ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ রয়েছেন। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী। ১৩ মে বুধবার তার দোকানে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীমসহ স্থানীয় নেতাকর্মীরা।সাক্ষাৎকালে উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী বলেন, “সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। শহিদুল ইসলাম ভাই একজন ভালো মানুষ। মহান আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করুন।”এ সময় তিনি শহিদুল ইসলামের সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। স্থানীয় ব্যবসায়ী ও নেতাকর্মীরাও তার সুস্থতা কামনা করেন।
