মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য জনপ্রিয় মুখ হিসেবে আলোচনায় রয়েছেন তৈয়বুর রহমান মাষ্টার। ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন সৎ, আদর্শবান, সাদামাটা ও মানবিক মনের মানুষ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা পালন করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
তিনি মহিষবাথান আর,এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের এই কৃতি সন্তান সবসময় মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তৈয়বুর রহমান মাষ্টার দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। তিনি প্রতিদিন গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের সমস্যা শুনছেন এবং বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তুষ্ট।
এছাড়াও তিনি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নিয়মিত রাখছেন। এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে সহযোগিতা করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্যোগকালীন সময়েও তিনি গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেছেন। করোনাকালসহ বিভিন্ন সংকটময় সময়ে তাঁর মানবিক কর্মকাণ্ড ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
মাহমুদপুর ইউনিয়নের সচেতন মহলের মতে, একজন শিক্ষিত, সৎ ও মানবিক নেতৃত্বই পারে ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে। আর সেই বিবেচনায় তৈয়বুর রহমান মাষ্টারকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সাধারণ মানুষ। তাঁদের বিশ্বাস, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মাহমুদপুর ইউনিয়ন হবে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত মডেল ইউনিয়ন।
