মাগুরা প্রতিনিধি
মাগুরা (প্রা:) হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। এ সময় সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ তারেক হোসেন। সেক্রেটারি পদে ৪৩ ভোট পেয়ে জয়লাভ করেন মো. জিহাদ শেখ টিক্কা। সাংগঠনিক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ সাব্বির হুসাইন সংগ্রাম। আর কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
