আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুরে এক বৃদ্ধকে হত্যা পর লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি ফসলি মাঠের ভেতর রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওই গ্রামেই নানাবাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন আতিয়ার। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে একটি মাঠের ভেতর আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আতিয়ারের বাড়ি থেকে অর্ধমাইল হবে ঘটনাস্থল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আরও সংবাদ

নীলফামারীতে টুপামারী ফাযিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- Daily Nabochatona
- এপ্রিল 17, 2026
- 0
হামিদুল্লাহ সরকার নীলফামারী সদরের টুপামারী ফাযিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে টুপামারী ফাযিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল […]

সোনাইমুড়ী কাশিপুর উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইভটিজিং মাদক জুয়া সালিশ বাণিজ্য মাটি বিক্রি চলবেনা,—–জয়নুল আব্দুল ফারুক এমপি,সাবেক সীপ হুইপ
- Daily Nabochatona
- আগস্ট 31, 2026
- 0
মাকসুদ আলম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সামিন স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনবাগ সোনাইমুড়ির আংশিক তথা নোয়াখালী […]

চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন
- Daily Nabochatona
- জানুয়ারি 10, 2026
- 0
সৌমিত্র সুমন,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধ সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক […]

