সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
সারা দেশের ন্যায় ফেনীতেও আলোচনা সভা, বেলু ও কবুতর উড়িয়ে জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। সিভিল সার্জন ডা মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক ও ফেনী পৌরসভার প্রশাসক রোমোল শর্মা, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন ইমুর সঞ্চালনায় এতে অন্যান্যের উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীর ৬টি উপজেলায় ১ হাজার ১০৫টি স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রে সরকারী অফিস সময়ে আগামী ১০ দিনে ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে হাম-রুবেলা টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
