ePaper

ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আহমেদ হোসেন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি এহসানী ইলাহী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা শাহীন, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম,  সরকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, দেলোয়ার হোসেন পারভেজসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শেষে মাওলানা ওহিদুর নবীর পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ এবং এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *