ePaper

সিরাজগঞ্জে বেড়েছে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ১০৪

রফিককুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় জেলায় ৪ জন শিশুর দেহে হাম সনাক্ত হয়েছে। এতে সিরাজগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের (পরিসংখ্যান কর্মকর্তা) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ শিশু ভর্তি হয়েছে। চলতি মাসের (২৯ মার্চ) থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৪ জন রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ৭৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে মনসুর আলী মেডিকেলে ১৫ জন, সদর জেনারেল হাসপাতালে ২ জন, উল্লাপাড়ায় ২ জন ও রায়গঞ্জে ২ জন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, কাজিপুরে ১, রায়গঞ্জে ২, তাড়াশে ১ ও শাহজাদপুর ১ জন ভর্তি রয়েছে। এছাড়াও খাঁজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছে।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক (শিশু বিভাগ) ডাঃ মশিউর রহমান রিয়াদ বলেন, বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে ৫০-৬০ শতাংশই টিকা নেওয়ার আগেই আক্রান্ত হয়েছে। কারো বয়স হয়নি হামের টিকা নেয়ার, কেউবা টিকা নিয়েও রেহাই পায়নি সংক্রমণ থেকে। তবে হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে।

সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, জেলায় পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামে আক্রান্তদের জন্য বিশেষ ইউনিট চালু করা হয়েছে। হামের রোগীর সংখ্যা বাড়ায় শহীদ এম মনসুর আলী হাসপাতালে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *