মাকসুদ আলম সোনাইমুড়ী চাটখীল নোয়াখালী প্রতিনিধি
আজ বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী বগাদিয়ায় বেগম খালেদা জিয়া মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সোনাইমুড়ি চাটখিল নোয়াখালী ১ আসনের মাননীয় এমপি জনাব এ এম মাহবুব উদ্দিন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন লিডার, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট শাকিল খান, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক জিয়াস ফারুক, সহ অন্যান্যদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথী বক্তব্যে উঠে আসে বিগত ১৭ বছর উক্ত মাদ্রাসায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি, দাতা সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার একক ধানেই নির্মিত হয় উক্ত মাদ্রাসাটি,যার জন্ম ০১/০১/১৯৯০ সালে,১৯৯১ সালে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার পর উক্ত প্রতিষ্ঠানটিকে বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করেন দাতা আব্দুল গফুর ভূঁইয়া, সে সময় অল্পস্বল্প বরাদ্দ দিয়ে টিনের ছালা ঘরটি নির্মিত হয়, তারপরেই বেগম খালেদা জিয়া এসে উদ্বোধন করেন , তারপরে সরকার বিভিন্ন সময় টুকিটাকি বরাদ্দ দিলেও নির্মাণ করতে পারেননি ভবন এবং মাদ্রাসার জন্য একটি ব্রিজ, আজকে অভিভাবক সমাবেশে জনাব ব্যারিস্টার মাহাবুদ্দিন খোকন ঘোষনা করেন ওছিরে মাদ্রাসার জন্য একটি ব্রিজ ও বাউন্ডারি ওয়াল নির্মিতহবে,সময় সাপেক্ষে হবে মাদ্রাসা ভবনটিও এই আশ্বাসের পর আপমর জনগণ উপস্থিত অভিভাবক সদস্য ও সদস্যা বৃন্দ করতালি দিয়েই ব্যারিস্টার খোকনকে স্বাগত জানান, বিশেষ অতিথি এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ প্রধান অতিথির বক্তব্যকে স্বাগত জানিয়ে তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নির্মিত একমাত্র মহিলা দাখিল মাদ্রাসাটির পূর্ণ গঠন হবে আশা প্রকাশ করেন, উপস্থিত জনগণের সাথে ছিলেন স্থানীয় দলের সকলঅঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ, পরিশেষে সবার সভাপতি জি এস ফারুক সমাপনী বক্তব্য দিয়ে সভা সমর্থক ঘোষণা করেন
