ePaper

গোপালপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায়, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন গোপালপুর গ্রাম এর গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, ১১ এপ্রিল শনিবার এক আনন্দঘন ও আবেগময় পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ মাহফিল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের সততা, পরিশ্রম ও নৈতিকতার পথে চলার আহ্বান জানান।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করা হয়। এতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরবর্তীতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ ও শিক্ষকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ। প্রদান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনুল হাসান সবুজ, সহ-সভাপতি নবীনগর উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গোলাম রহমান শিপন, বিশিষ্ট ব্যবসায়ী। মোঃ মনির সরকার সভাপতি কল্যাণ ট্রাস্ট গোপালপুর । মোহাম্মদ শাহিন সাধারণ সম্পাদক কল্যাণ ট্রাস্ট গোপালপুর। মাইনুল ইসলাম আজাদ সমাজসেবক গোপালপুর।

রিজিক সরকার সমাজসেবক গোপালপুর । আবু কালাম রমজান সমাজসেবক গোপালপুর। নাসির সরকার সাগর সমাজসেবক গোপালপুর । উক্ত অনুষ্ঠানে স্কুলের

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের উচ্চশিক্ষিত হয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।” তিনি গোপালপুর এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানানো হয় এবং তাদের নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *