রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মোজাফর হাজী বাড়ির একটি বসত ঘর থেকে রূপা আক্তার (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল সোমবার (৬ এপ্রিল) সকালে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় । জানা গেছে, রূপা আক্তার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী, দুই সন্তানের জননী , রায়পুর উপজেলার চরপাতা গ্রামের আব্বাস মিয়ার মেয়ে। ১৩/১৪ বছর আগে পারিবারিক ভাবে তাঁদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১২ ও ৩ বছরের দুই কন্যা সন্তান রয়েছে। সোমবার সকালে লোকজন বাড়ির বসত ঘরে রূপা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে রূপ আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ মৃত্যুর রহস্য জানা যায়নি।
