ePaper

ফেনী ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে সম্পন্ন

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাগানবাড়ি রোডের কসকা এলাকায় অবস্থিত মনোরম পরিবেশে নিহাল পল্লী পার্কে এ আয়োজন করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টায় অনুষ্ঠান শেষ হয়। সংগঠনের সদস্য সাংবাদিক ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠে। আয়োজকরা জানান, পেশাগত ব্যস্ততার বাইরে পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক এম শরীফ ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সভাপতি শাহাদাত হোসাইন।এসময় তিনি এসোসিয়েশনের সদ্যপ্রয়াত সহ সভাপতি ফিরোজ আলমের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরব থেকে দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরা হয়। এসময় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে  দৈনিক সমকালের সাবেক স্টাফ রিপোর্টার মরহুমকে শাহজালাল রতনকে অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতায় আর এসোসিয়েশনের সদ্য প্রয়াত সহ সভাপতি ফিরোজ আলমকে ফেনীর, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য লিখনী এবং গবেষণার মাধ্যমে তুলে ধরায় মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।এছাড়া এসোসিয়েশনের সকল সদস্যের জন্য একটি লাইফ ফান্ড গঠন করা হয়। আয়োজনে মোট ৩১টি পরিবারের শতাধিক সদস্যরা অংশ নেন। এর মধ্যে এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক শাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক এম শরীফ ভূঁঞা, সহ সভাপতি  সাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ মাসুম বিল্লাহ ভূঁইয়া, ইয়াসিন আরাফাত ও ফারুক সবুজ, কোষাধ্যক্ষ শাহ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক মুজাহিদ জাবের, আপ্যায়ন সম্পাদক শেখ রাসেল, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ কামরুজ্জামান সুমন,  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য নাছির উদ্দীন ও সালাহ উদ্দীন, সাধারণ সদস্য, মিজানুর রহমান, শাহাদাত পাঠান, আবদুল আলীম সবুজ, আরিফ উদ্দীন, নজরুল ইসলাম সোহাগ, ও  আজিজ সায়েম প্রমুখ অংশগ্রহণ করেন। কবি ইকবাল চৌধুরী, রাজু আহমেদসহ অনেকেই অনুষ্ঠানে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *