ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ
কক্সবাজারের চকরিয়া উপজেলার সওদাগরঘোনা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় খেলাধুলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় দুই শিশু। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।নিহত শিশুরা হলো— ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং সওদাগরঘোনা চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের পরিবারকে সান্ত্বনা জানান এবং এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
