ePaper

৩ এপ্রিল শ্যামলী রাধা গোবিন্দ মন্দিরে শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ(শ্যামলী শাখা)কর্তৃক গীতাযজ্ঞ-২০২৬ অনুষ্ঠিত হবে

পিযুষ কুমার বিশ্বাস  

মহাআয়োজনে আগামীকাল ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ (০৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ) শুক্রবার, ঢাকাস্থ ১১/গ, শ্যামলী ২নং রোডের ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের বাগানবাড়ির শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে দিনব্যাপি শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ (শ্যামলী শাখা) কর্তৃক আয়োজিত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, যুদ্ধমুক্ত পৃথিবী, বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যান কামনায় মহাস্বারম্বরে শ্রীশ্রী গীতাজয়ন্তী উপলক্ষ্যে সহস্রকন্ঠে সপ্তশতী শ্রীমদ্ভাগবতগীতা মন্ত্রে শ্রীশ্রী গীতাযজ্ঞ (হোম)-২০২৬ উদযাপন করা হবে। প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত শত শত সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের শুভাগমন ও উপস্থিতিতে শ্রীশ্রী গীতাযজ্ঞ (হোম)- ১৪৩২ অনুষ্ঠানটি ঘিরে এক মহাযোগের সৃষ্টি হবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যাক্ত করেন। সনাতনী ধর্মভীরুদের পদচারনায় মুখরিত প্রাঙ্গনটি এক বৃন্দাবন ধামের আবহ তৈরী করবে বলে ভক্তবৃন্দ আগ্রহভরে অপেক্ষা করছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্যদিয়ে শ্রীমদ্ভাগবতগীতা মন্ত্রে উৎসারিত কণ্ঠধ্বনী, যজ্ঞাহুতী দান, শাস্ত্রীয় ক্রিয়াচার এবং মুহুূর্মুহু হরিধ¦নী, শঙ্খধ¦নী, নাম সংকীর্তন ও মাতৃমন্ডলীর উলুধ্বনীতে চারিদিক প্রকম্পিত হওয়ার আকাংখা ব্যাক্ত করছেন পূণ্যার্থীদের অনেকেই। সু-প্রভাত হতেই একগুচ্ছ অনুষ্ঠান অর্পনমালায় যথাক্রমে মঙ্গলাচরন, বেদপাঠ, চন্ডীপাঠ, শ্রীকৃষ্ণ পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হবে। বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতি ও ধর্মআলোচনা অনুষ্ঠানের বহুমাত্রিকতা পাবে বলে ধারনা করা হচ্ছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, যুদ্ধমুক্ত পৃথিবী, দেশমাত্রিকা, বিশ্বশান্তি ও সার্বজনীন কল্যান কামনায় বিশিষ্টজনেদের উপস্থিতিতে এক প্রার্থনার আয়োজন রেখেছেন। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রাপ্তি ও প্রত্যাশা পূরনের আকুলতা ভগবান শ্রীচরনকমলে ভক্তিভরে প্রার্থনা নিবেদন করা হবে। ধর্মীয় সংগঠনটির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শ্রী নিত্যানন্দ চক্রবর্তীর পৌরহিত্যে অনুষ্ঠানটি সর্বদাই মহিমান্বিত ও শুভাষিত হয়ে থাকে, এবারও তার পূনরাবৃত্তি হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন। শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রকৌঃ সুধাংশু চন্দ্র বিশ্বাস আসন্ন শ্রীশ্রী গীতাযজ্ঞ(হোম)-২০২৬ মহাসমারোহে উদযাপনের নিমিত্তে সনাতনী ভক্তবৃন্দকে সাদর নিমন্ত্রন জানিয়েছেন। পরিবেশবিদ মিহির বিশ্বাস, সমুদ্র বিশ্বাস, শিখা রানী রায়, সঞ্চিতা বর্মন, সাধারন সম্পাদক শ্রী খোকন কুমার শীল ও অর্থ সচিব অধ্যাপক অনিল কুমার সরকারসহ একগুচ্ছ পরম ভক্তবৃন্দের সমন্বয়ে ও স্বেচ্ছাসেবী দলের অক্লান্ত পরিশ্রমের দানে অনুষ্ঠানটি সফলতা পাবে বলে আশা প্রকাশ করা হয়। পূন্যলাভের বাসনায় সামর্থ অনুযায়ী পরম ভক্তবৃন্দের মুক্তহস্তে দানের মহিমায় সর্বদাই ধর্মীয় অনুষ্ঠানটি মহিমান্বিত হয়ে থাকে। স্ব-বিশেষে ভক্তবৃন্দের মাঝে ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ বিতরন ও সংকীর্তন মাধুরী আশ্বাদন এবং অন্যান্য অনুষ্ঠান মালা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে বলে আয়োজক কমিটি অবগত করেছেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশের, শ্যামলী শাখার উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ- নেপাল চন্দ্র সরকার (প্রাক্তন সচিব ও তথ্য কমিশনার), রমেশ চন্দ্র ঘোষ (বিশিষ্ট ব্যাবসায়ী), সুশীল কুমার রায়, নিশীত রঞ্জন সাহা (বিন্দু), সঞ্জয় কুমার রায় (বটিয়াঘাটা-খুলনা), ডাঃ সঞ্জীব চৌধুরী, জীবন কৃষ্ণ ভৌমিক, হারান চন্দ্র বিশ্বাস, ডাঃ অসীম কুমার ধর, মনিন্দ্র নাথ মন্ডল, প্রকৌঃ চন্দ্র কুমার সাহা, প্রীতম পাল প্রমুখ ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *