ePaper

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সাবেক এমপি ও বিএনপি নেতা হারুনুর রশিদের যোগদান

জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোঃ হারুনুর রশিদ। আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান ও কার্যভার গ্রহণ করেন।?যোগদানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি সংশ্লিষ্ট নথিপত্রে স্বাক্ষর করার মাধ্যমে প্রশাসকের চেয়ারে বসেন।যোগদানের পর এক আবেগঘন ও জোরালো বক্তব্যে মোঃ হারুনুর রশিদ বলেন, “এই জেলা আমার হৃদয়ে। আমি আগেও আপনাদের সেবা করেছি, এবারও সেই সুযোগ পেয়েছি। জেলা পরিষদ হবে সাধারণ মানুষের আস্থার প্রতীক। এখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা সবাই মিলে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলবো।” ?অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ?যোগদান শেষে তিনি কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (4140,11311,7368) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *