ePaper

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আবু রায়হান নিরব মেহেরপুর জেলা প্রতিনিধি

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৪ মার্চ ২০২৬) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আজম, ক্যাবের সভাপতি রফিকুল আলম ও শাহিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারি সংস্থা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।এর আগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে র?্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *