ePaper

উত্তর লক্ষীপুর রাজবাড়ী যুব সমাজের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

উত্তর লক্ষীপুর রাজবাড়ী যুব সমাজের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  শুক্রবার (১৩ মার্চ) রাজবাড়ীর প্রাঙ্গনে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইউনুছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জজকোর্টের এপিপি মোহাম্মদ জামাল উদ্দিন।

ইফতার ও দোয়া মাহফিল বাড়ীর মুরুব্বি  মরহুমা ছালেহা খাতুন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও স্মৃতিচারণ করা হয়।

এসময় উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন সমতট সাহিত্যাঙ্গন ফেনী’র কার্যনির্বাহী সদস্য কামাল মাহতাব, দৈনিক লাখোকন্ঠ ও উধরষু ঊীঢ়ৎবংং এর ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য সাইদুল হক চৌধুরী এবং মোটবী ইউনিয়ন ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জিয়াউল হক।বক্তারা রমজানের ফজিলত সম্পর্কে রোজাদের সচেতনতামূলক  বক্তব্য রাখেন এবং  মরহুমার ছালেহা খাতুনের রূহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলে ইফতারে অংশগ্রহণ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমা ছালেহা খাতুনকে জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *