ePaper

রামগঞ্জে বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা বিএনপি’র উদ্যোগে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গত সোমবার (৯ মার্চ) এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে  ও পৌর বিএনপি’র সভাপতি শেখ মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন জিএস মনোয়ার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ভিপি আব্দুর রহিম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ নাজমুল হাসান পাটোয়ারী,পৌর আমির এডভোকেট হাসান বান্না,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির, রামগঞ্জ উপজেলার  প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ দুলাল হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক  কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোরশেদ  রব্বানী,উপজেলা ছাত্রদলের সভাপতি  জহির রায়হান বাবু সহ প্রমূখ নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম বলেন,রামগঞ্জে কোন দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখল বাজি, সালিশ বাণিজ্য করতে দেওয়া হবে না। রামগঞ্জেকে শতভাগ  মাদকমুক্ত করা হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পরিশেষে বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া  করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *