হামিদুল্লাহ সরকার
নীলফামারী সদরের তিনটি পেট্রোল পাম্পে তেল নাই।মঙ্গলবার সকাল দশটায় নীলফামারী শহরের মেসার্স রাকিবুল আলম চৌধুরী ফিলিং স্টেশন, রাজা ফিলিং স্টেশন,ও মুক্তা ফিলিং স্টেশনে গেলে তারা সকলকে তেল নাই বলে ফেরত দিচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তা ফিলিং স্টেশন এর ম্যানেজার জানান গতকালকে সাড়ে চার টার সময় থেকে আমরা তেল পাই নাই এ কারণে তেল নাই। এ সময় দেখা গেছে শত শত মোটর সাইকেলআরোহীরা মোটরসাইকেল নিয়ে তেলের জন্য হন্যে হয়ে ঘুরছে।
