ePaper

আমার সাথে থেকে’অনেকে মুনাফেকি করেছে: মাও. জুনায়েদ আল হাবিব

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

মাও. জুনায়েদ আল হাবিব বলেছেন, আপনাদের  কিছু সংখ্যক লোক। রাতের আঁধারে আমার সাথে মুনাফিকি করেছে। স্কুলের সামনে আমার ব্যাচ ধারণ করে হাসের কাজ করেছে। আল হাবিব বলেন,বিএনপির ভাইয়েরা,আপনাদের সঙ্গে এখনও আছি, সামনেও থাকব,আপনাদের দল আমাদের জোট ক্ষমতায়। তারেক রহমান আমাদের নেতা তিনি আজ প্রধানমন্ত্রী। সুতরাং এখানে আরেক একজন এসে মাতাব্বরি করবেন। কারো বাড়ির সামনে গিয়ে স্লোগান দিবেন।  শোক দিবসের  নামে কালো ব্যাচ ধারন করে। শহীদ মিনারে যাবেন সেখানে কিসের স্লোগান কিসের মিছিল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরাইল উপজেলা উচালিয়া পাড়া মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব এই মন্তব্য করেন। মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচনের বিষয়ে, তিনি বলেন,নির্বাচনে কিভাবে পাস করা’নো  হয়েছে, তাও আমরা সব জানি। আল হাবিব বলেন,আমার সাথে থেকে মুনাফেকি করে হাসঁ মার্কায় ভোট দিয়েছে, আমি সব তালিকা করে রেখেছি, আমার খেজুর গাছের ব্যাচ পরে, আমার লোক হয়ে  রাতের অন্ধকারে অনেকে” হাস মার্কার সাথে হাত মিলিয়েছে। মাও. জুনায়েদ হাবিব বলেন, এসব মুনাফিকি আমার সাথে অনেকেই করেছেন। প্রত্যেকে”র লিস্টি আমার কাছে আছে। আমি এখন কিছু বলছি না। আল হাবিব বলেন,আন্তরিকতার সাথে যারা আমার কাজ করেছেন।তাদের সকলকে ধন্যবাদ জানানোর জন্য আজকের এই আয়োজন। তিনি বলেন, আপনাদেরকে অনুরোধ করে বলি”আপনাদের দল”আমাদের জোট ক্ষমতায়। ঐক্যবদ্ধ ছিলাম, সকলে ঐক্যবদ্ধ থেকে অপশক্তির মোকাবেলা করতে হবে।এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো, আনিছুল ইসলাম ঠাকুর, আশুগঞ্জ বিএনপির সভাপতি মো.শাহজাহান সিরাজ, জেলা  বিএনপি সদস্য মো, আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, মো.রফিকুল ইসলাম মানিক, সরাইল সদর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া,সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মো.লাল বাদশা ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা মো. জহিরুল ইসলাম। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা এহসানুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *