ePaper

সিরাজগঞ্জে এক বস্তা আর্বজনার বিনিময়ে ১শ’ টাকা

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্প চালু করেছেন সিরাজগঞ্জের চেম্বার অফ কমার্সের পরিচালক ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার। প্রকল্পের আওতায় জেলার গরীব, অসহায় ও দুস্থরা এ কাজ করবে। এর মাধ্যমে পৌর শহরের রাস্তাঘাটে আর্বজনা-পলিথিন, গাছের পাতা, বিভিন্ন ধরণের ময়লা ১টি ব্যাগ ভর্তি করে এনে দিলে, তার পারিশ্রমিক হিসেবে ১শ’ টাকা প্রদান করা হচ্ছে। আর ব্যাগের ময়লা গ্রহণের সাথে সাথে তা পুড়িয়ে ফেলা হচ্ছে।

শহরের কাটাওয়াপদার মাসুদ বলেন, প্রতি বস্তা আবর্জনার বিনিময়ে পাচ্ছি ১শ’ টাকা। আজ ৮ বস্তা আর্বজনা এনে দিয়েছি, আমাকে ৮শ’ টাকা দিয়েছে। মতি সাহেবের ঘাট এলাকার সুন্দরী বেগম বলেন, শহর থেকে ৩ বস্তা পলিথিনসহ আর্বজনা এনে দিয়েছি, আমাকে ৩শ’ টাকা দিয়েছে।

সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক, ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, প্রতি সপ্তাহে অসহায়, দুস্থ ও গরিবদের আর্থিক সহযোগিতা করে আসছি। শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আর্থিক সহযোগিতাভোগীদের দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্প চালু করেছি। এতে অসহায়, দুস্থ ও গরিবদের আর্থিক সহযোগিতার পরিবর্তে পরিশ্রমের মূল্য দেওয়া হচ্ছে। একইসাথে সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার কাজ চলছে। এসময় তিনি সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সবাইকে সচেতন হওয়া আহবান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *