ePaper

কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়, জামায়াত পরাজিত

নুরুল আলম সিকদার ও ফয়সাল আলম সাগর, কক্সবাজার

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলার ২৯৪ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া), ২৯৫ কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া), ২৯৬ কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) ও ২৯৭ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) — চারটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. আ. মান্নান এ ফলাফল ঘোষণা করেন।কক্সবাজার-১: সালাউদ্দিন আহমদের বড় জয়চকরিয়া-পেকুয়া আসনে মোট ভোটার ৫,৪০,৪৯০ জন। ১৭৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পান ২,২২,০১৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পান ১,২৯,৭২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সারওয়ার আলী কুতুবী পান ৪,৫২৮ ভোট।এ আসনে মোট বৈধ ভোট পড়ে ৩,৫৬,২৭৫টি, বাতিল ৬,১৬২টি এবং ভোটের হার ৬৭.০৬ শতাংশ।কক্সবাজার-২: মাহফুজ উল্লাহ ফরিদের বিজয়মহেশখালী-কুতুবদিয়া আসনে মোট ভোটার ৩,৮৭,৮৫১ জন। ১২৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ পান ১,২৫,৫৪৩ ভোট।জামায়াতের এ এইচ এম হামিদুর রহমান আযাদ পান ৯১,৮৮৯ ভোট। ইসলামী আন্দোলনের জিয়াউল হক ৮,৭৯৯ ভোট, জাতীয় পার্টির মাহমুদুল হক ৭৫৭ ভোট ও গণঅধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান পান ১৯৭ ভোট।মোট বৈধ ভোট ২,২৭,১৮৫টি, বাতিল ৫,৫২৪টি এবং ভোটের হার ৬০ শতাংশ।কক্সবাজার-৩: লুৎফুর রহমানের জয়দর-রামু-ঈদগাঁও আসনে মোট ভোটার ৫,৪৫,৯৬৪ জন। ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির লুৎফুর রহমান পান ১,৮২,০৯৬ ভোট।জামায়াতের শহীদুল আলম বাহাদুর পান ১,৬১,৮২৭ ভোট। ইসলামী আন্দোলনের আমিরুল ইসলাম ৫,১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া ৯৪৭ ভোট, লেবার পার্টির জগদীশ বড়ুয়া ৬০২ ভোট এবং আমজনতা দলের নুরুল আবছার পান ৩৬৭ ভোট।এ আসনে বৈধ ভোট ৩,৫০,৯৮৮টি, বাতিল ৫,৬০৬টি এবং ভোটের হার ৬৫.৩১ শতাংশ।কক্সবাজার-৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাহজাহান চৌধুরীউখিয়া-টেকনাফ আসনে মোট ভোটার ৩,৭৫,৬৮৮ জন। ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির শাহজাহান চৌধুরী পান ১,২৩,৫৮২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর আহমদ আনোয়ারী পান ১,২২,০৩৩ ভোট। ইসলামী আন্দোলনের নুরুল হক পান ৪,৩৩৮ ভোট এবং এনডিএমের সাইফুদ্দিন খালেদ পান ৩৭৯ ভোট।এ আসনে বৈধ ভোট ২,৫০,৩৩২টি, বাতিল ৪,৮৯৯টি এবং ভোটের হার ৬৭.৯৪ শতাংশ।চারটি আসনের ফলাফলে দেখা গেছে, কক্সবাজার জেলায় সবকটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীরা জয় লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *