ePaper

নির্বাচনের দিন শুকনো খাবার নিয়ে কেন্দ্রে যাবেন’-ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন বলেছেন, আপনাদের দায়িত্ব অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন হয়তো খাবার খেতে দেরি হতে পারে অথবা খাবার খাওয়ার সুযোগও না পেতে পারেন। তাই আপনারা শুকনো খাবার ও খেজুর সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। তবুও কেন্দ্র ছাড়া যাবে না। মঙ্গলবার সদর উপজেলার নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপির সদস্যদের সঙ্গে প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব কথা বলেন। মো. হেলাল উদ্দীন বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে অটল পাহাড়ের ন্যায় দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা গত দেড় বছর ধরে প্রস্তুতি নিতে শুরু করেছি। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাছাই, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অতীতে নির্বাচন প্রক্রিয়ায় এগুলো অনুসরণ করা হতো না। সবশেষে তিনি আনসার ও ভিডিপির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি কঠিন ও কঠোরভাবে ভোটকেন্দ্রের নিরাপত্তার লক্ষ্যে আপনারা আপনাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *