ePaper

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ

জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে মাসুদপুর বিওপির টহলদল। সংবাদ সম্মেলন বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র,গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবি’র মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকষ টহলদল  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি জব্দ করে।তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরাচালান করতে না পারে এ লক্ষ্যে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *