ePaper

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চট্টগ্রামের সন্দ্বীপে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করেছে কোস্ট গার্ড

উত্তম দাম

গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সোমবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন মগধরা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ টি ধারালো অস্ত্র  এবং মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় দুষ্কৃতিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *