রাজীব চৌধুরী, কেশবপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ) বিকেলে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা পাবলিক ময়দানে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ রিজাউল ইসলাম এর সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী মোঃ তবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনসভায় উপস্থিত সকল নেতাকর্মী এবং সাধারণ জনতাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সবাইকে নিয়ে শান্তি ও সমৃদ্ধির এবং চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চান। এজন্য তিনি ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবার আহবান জানান।জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহ- সেক্রেটারি মোঃ বিল্লাল হোসাইন,যশোর জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ,এন সি পি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড ওজিয়ার রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ সাইদুর রহমান,জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম, কেশবপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক জামায়াতে ইসলামীর গৌরিঘোনা ইউনিয়নের অমুসলিম শাখার সভাপতি অনুপ রায় চৌধুরী প্রমুখ।এ সময় অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
