ePaper

নোয়াখালীর ৯টি উপজেলায় পাঠানো হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য নোয়াখালীর ৬টি আসনের ৯টি উপজেলায় পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপার’সহ নির্বাচনী সরঞ্জাম। রোববার দুপুর থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভোট গ্রহণের সকল মালামাল সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৬ হাজার ৬৪৮ ও নারী ১৩ লাখ ৭০ হাজার ৯৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন। সেই হিসেবে উপজেলাগুলোতে প্রতীক ও গণভোটের ব্যালর পাঠানো হচ্ছে। ভোটগ্রহণের আগেরদিন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে সকল নির্বাচনী মালামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *