ePaper

ধামরাইয়ে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের উঠান বৈঠক

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 30;

রবিউল করিম ধামরাই প্রতিনিধি

ঢাকা-২০ (ধামরাই) আসনের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে চারপাশ। এরই ধারাবাহিকতায় ধামরাইয়ের ১৪ নং সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ তারিখের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে জনমত গড়ে তুলতে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ওমর আলী। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে ১২ তারিখ ধামরাইয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:মোশারফ হোসেন মুসা খান, সহ-সভাপতি, সূয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমজাদ আলী। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ১২ তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আলহাজ্ব তমিজ উদ্দিনকে জয়যুক্ত করার আহ্বান জানান। বক্তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। সভা শেষে শিয়ালকুল গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *