ePaper

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, জামালপুর সদর কর্তৃক আয়োজিত ফৌজদারি মোড়, জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর; জনাব মুহাম্মদ আনোয়ারুল হক, জেলা নির্বাচন অফিসার, জামালপুর। সভায় সভাপতিত্ব করেন জনাব নাজনীন আখতার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, জামালপুর সদর। এসময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াহিয়া আল মামুন (সদর সার্কেল),জামালপুর এবং জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, জামালপুর থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *