ePaper

নবম প্রে -স্কেল বাস্তবায়নের দাবিতে রামগঞ্জে  সরকারি কর্মচারীদের কর্মবিরতি বিক্ষোভ মিছিল

রামগঞ্জ ( লক্ষ্মীপুর)  প্রতিনিধি

নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রামগঞ্জে সরকারি দপ্তরের কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।   আজ সোমবার   ( ০২ ফেব্রুয়ারি/২৬) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ  হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি করায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীরা  ন্যায্য বেতন কাঠামোর অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ।

 দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে  বক্তরা জানান । সরকারি কর্মচারীরাই রাষ্ট্রের চালিকাশক্তি অথচ তাদের  ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।   রামগঞ্জ উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মাহফুজ খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা  আবদুর রহিম, উপজেলা ভুমি সার্ভেয়ার আবদুস সালাম, উপজেলা  নির্বাহী কর্মকর্তার সহকারী  জাবের আল মামুন,  ইউনিয়ন  কৃষি কর্মকর্তা  সাইফুল ইসলাম,  ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মাসুদ আলম প্রমুখ।  বক্তৃতারা আরও বলেন তাদের  দাবি আদায়ে সরকার আন্তরিক না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বিক্ষোভ চলাকালে কর্মচারীরা বিভিন্ন স্লোগানে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান।সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও বক্তারা স্পষ্ট করে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *