সাহেদ চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি
ফেনী সদর উপজেলার লেমুয়ায় প্রচারণা চালিয়েছে ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের চাঁদপুর,লেমুয়া বাজার ও কসকা বাজারে প্রচারণা চালিয়ে থাকেন। এছাড়া সকাল ১১ টায় লেমুয়া বাজারে পথসভা বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমাদের ১১ দলীয় জোট ইনশাআল্লাহ দূর্ণীতি, নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে কাজ করে যাবো। এ তিনটা কাজে আমরা ভালো করতে পারবো। প্রয়োজনে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের সাথে আমরা ওপেন চ্যালেন্জ দিবো।” তিনি আরো বলেন,“আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের ৩০০ আসনে যে প্রার্থী দিয়েছে তারমধ্যে অর্ধেকে ঋণখেলাপী। ব্যাংক তাদের টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। আর তারা টাকা মেরে দিয়েছে। যারা ব্যাংকের টাকা মেরে দিয়েছে তারা তো দেশের খারাপে করবে। আর নিরাপত্তার ক্ষেত্রে তাদের অন্য দলের লোক তো মারা যায়,নিজের দলের লোকও মারা যায়, তাহলে কিভাবে তারা জনগণের নিরাপত্তা দিবে। আমরা আশাকরি উনারা ১৫-১৬ বছরে অধিক নির্যাতিত ছিলেন। আমরা আশাবাদী যে উনারা সঠিক পথে আসবে।” এ সময় জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, এবি পার্টির জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন, লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুন্সি কামরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদ হাসানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারণায় ঈগলের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষেও ভোট চেয়ে থাকেন।
