ePaper

ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল

ব্যুরো চিফ,ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম আব্দুল হক মাতব্বর সাহেবের পরিবার ও স্বজনবর্গের আয়োজনে বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 শনিবার(৩১ জানুয়ারী) ভাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মনোনীত ফরিদপুর-৪(ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি প্রার্থী জনাব শহিদুল ইসলাম বাবুলের কিন্তু তার অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী নাজনীন আক্তার রিনা। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম খন্দকারের উপস্থাপনায় অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী আশরাফ নান্নু(পিপি,জজ কোর্ট, ফরিদপুর),সাবেক-বর্তমান মিলে ১২ জন ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক সাইদুর রহমান সবুজসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার সকল স্তরের স্থানীয় লোকজন দোয়ার মাহফিলে অংশ গ্রহণ করেন। মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন মুফতি ইব্রাহীম সাহেব। এর আগে ঘন্টা ব্যাপী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুল মান্নান মিয়ার নেতৃত্বে স্থানীয় বাজারে শহিদুল ইসলাম বাবুলের ধান শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গন সংযোগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *