মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে বিএনপির সমর্থিত জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও.জুনায়েদ আল হাবিবের গণসংযোগ ক্রমেই সাড়া ফেলে চলেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে জোটের মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবের জনপ্রিয়তা ততই বাড়ছে। প্রতিদিনই বিএনপি জোটের প্রার্থীর উঠোন বৈঠকে জনগণের উপস্থিতি বাড়ছে। প্রতিটি উঠোন বৈঠকে নারী পুরুষ এবং যুবকদের উপস্থিতি লক্ষনীয় হারে বাড়ছে।শুক্রবার বিকেলে সরাইল সদরে খেজুর গাছের মিছিলে বিএনপি বিপুল সংখ্যক নেতা কর্মী যোগদান করেন। বিশাল গণমিছিল পরে শহীদ মিনারের সামনে এক সভায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোট প্রার্থী মাও. জুনায়েদ আল হাবিব। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো.শেখ শামীম, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে নেতারা বলেন,১৭ বছর হামলা মামলা নির্যাতন আমাদের সকলের জানা। ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছে আগামী বাংলাদেশ নির্মাণে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এলাকার উন্নয়ন করতে হলে স্বতন্ত্র এমপি দিয়ে এলাকার উন্নয়ন হয় না। নেতারা বলেন, বিগত দিনেএখানে কোন উন্নয়ন হয়নি। জলাবদ্ধতা রাস্তা, শিক্ষা,স্বাস্থ্য, মাদক এখানকার মূল সমস্যা। বিএনপি জোটের এমপি মনোনীত জুনায়েদ আল হাবিব নির্বাচিত হলে এখানকার এই সমস্যাগুলো থাকবে না।এই আসন আর অবহেলিত থাকবেনা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন হবে দেশের মধ্যে একটি মডেল আসন। তারা বলেন,তারেক রহমান চায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে। যদি আপনারা ও চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া-২আসনে খেজুর গাছ মার্কায় ভোট দিবেন।এবারের নির্বাচনি এলাকার সরাইলে-৯ আশুগঞ্জে ৮ ও বিজয়নগরের ২টি নিয়ে মোট ১৯টি ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৭৯৭। বর্তমানে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৩৯ জন, মহিলা ২ লাখ ৩১ হাজার ৭৫৬ জন ও হিজড়া ২ জন।সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ১৭৬। আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬৯৪ জন। এছাড়া বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৬ হাজার ৯২৭।ভোট- কেন্দ্র – ১-শত-৫১ টি রয়েছে।
