ePaper

জনগণের অধিকার আদায়ে বিএনপি আপসহীনভাবে রাজপথে রয়েছে—সুলতান মাহমুদ বাবু

মোঃহোসন শাহ্? ফকির ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি

দেশ আজ এক গভীর গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা বক্তব্য বলেন। তিনি আরও বলেন, ইসলামপুরে মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি অতীতেও জনগণর পাশে ছিলাম,আগামীতেও থাকব। জনগণের অধিকার আদায়ে বিএনপি আপসহীনভাবে রাজপথে রয়েছে।

সোমবার(২৬জানুয়ারি) রাতে ৯ টা সময় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভায় ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আওয়াল খান লোহানী, উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল,মহিলা দলের সভাপতি নাহিদা খানম সুলেখা পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক মোঃ হোসন শাহ্? ফকির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *