ePaper

পিরোজপুরে চলছে উৎসব মূখর পরিবেশে নির্বাচনী প্রার্থীদের গনসংযোগ ও পথসভা

রিপন মাহমুদ, পিরোজপুর

 পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। বক্তব্যে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত পিরোজপুর গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়ে ধানের শীষ প্রতিকে ভোট দিতে জনগনকে আহবান জানান। তিনি আরো বলেন, পিরোজপুরের সকল শ্রেনী পেশার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ণ, সু-শিক্ষার উপর গুরুত্ব সহ সার্বিক উন্নয়নের কাজে নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছি। সুখে দুখে সকরের পাশে থাকার চেষ্টা করেছি সব সময়। আমাকে ভোট দিয়ে নির্বাচীত করলেও আমি আপনাদের ভাই, আর আমাকে ভোট না দিলেও আমি আপনাদের ভাই। তবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি জাতীয় সংসদে আপনাদের সুখ দুখের কথা উপস্থাপন করতে পারবো। সাবেক প্রধান মন্ত্রি বেগম খালেদা জিয় আমাকে স্নেহ করতে, আর তার পুত্র বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমাকে ভালোবাসেন। বিএনপি সরকার গঠন করলে আমি আপনাদের জন্য জাতীয় সংসদ থেকে উন্নয়ণমূল বিভিন্ন কাজ নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। বক্তব্যে আরো বলেন, একটা দল নির্বাচনে এসে জান্নাতের টিকেট দেওয়ার কথা বলছে। এসব কথা বলা ও বিশ্বাস করা দুটোই শিরক। তাই বিরোধী দলের শিরকী কথা না শুনে দেশে ও দেশের জনগনের স্বার্থে প্রত্যেকটা মানুষের উচিৎ ধানেরশীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।

২৭ জানুয়ারী (মঙ্গলবার) ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন শেখ এর সভাপতিত্বে পথসভা আরো উপস্থিত ছিলেন, বিএনপির জেলা নির্বাচন কমিটির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান চাঁন, শুভ্র গাজী, জেলা যুবদালের যুগ্ম আহবায়ক সালমান জাকির, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ মোস্তফা কামাল ফকির, ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার সহ বিভিন্ন নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *