ePaper

ফুলগাজী জামেয়া উম্মুল ক্বোরা মাদ্রাসার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফুলগাজী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া উম্মুল ক্বোরা মাদ্রাসার উদ্যোগে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিনের সঞ্চালনায় এবং মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার  শিক্ষক সাইখুল হাদিস মাওলানা আলী আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী মোহাম্মদ ওবায়দুল হক। এছাড়া বক্তব্য রাখেন অভিভাবক আব্দুল হাই, কাজী মো. আবুল কালাম আজাদ এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ মাওলানা ওমর ফারুক, মাওলানা নূর মোহাম্মদ রাজু, মাওলানা মো. ইসহাক ও মাওলানা আব্দুল্লাহ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের পরিচিতি পর্ব শেষে কৃতী ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *