ePaper

সোশ্যাল এইড এর উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুম সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

জহিরুল হক খাঁন

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলের ক্লাসরুম সংস্কার প্রকল্পে সোশ্যাল এইড এর সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে কারামা সলিডারেটির অর্থায়নে আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম মেরামত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান ২৬-জানুয়ারী -২০২৬ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক খাঁন সজীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কারামা সলিডারিটির কান্টি রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ আলী সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল এইড নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আকতার, সোশ্যল এইড প্রজেক্ট প্লানিং মেনেজমেন্ট ইসহাক এম সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোশ্যাল এইড এর ডুকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন অফিসার বায়েজীদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী মহিন উদ্দিন মহিন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক নরুল আফছার টিপু, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সদস্য নুরুল আনোয়ার। কারামা সোলিডারিটির অর্থায়নে ও সোশ্যাল এইড এর বাস্তবায়নে সংস্কার কাজের মধ্যে রয়েছে বিদ্যালয়ের একটি ক্লাসরুমের সংস্কার ও রংয়ের কাজ, ০১টি রুমের লোহার এঙ্গেল, নতুন টিন ও সিলিংকরণ, বারান্দারফ্লোর ঢালাই, নেট ফিনিশিং, রংকরণ, ইলেক্ট্রিক ওয়ারিং, চারটি হোয়াইট বোর্ড, ছয়টি নতুন সিলিং ফ্যান সংযোজন, নতুন ৩০ জোড়া স্টুডেন্টস ব্রেঞ্চ, টিচার্স টেবিল ৪টি,  চেয়ার ৪টা, নতুন ২টি দরজা, ০৪টি জানালায় সংস্কার ও নতুন জানালা করা হয়। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরা নতুনত্ব রুমে ক্লাস করতে অনেক আনন্দ উপভোগ করছেন। সকলেই সোশ্যাল এইডকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সোশ্যাল এইড এর কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *