মাসুদ রহমান বিজয়
রাজধানী দক্ষিণখানের মধুবাগ প্রাণ কোম্পানি সংলগ্ন এলাকায়, আজ শনিবার আনুমানিক দুপুর ১:৩০ ঘটিকার সময় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থায়ী বাসিন্দা মো:কাদির এর স্ত্রী মোসাম্মৎ নাজমা বেগম (৪৫)এর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে থাকা ২বছর বয়সী নাতি শিশু তাহসিন চোখে আঘাত পায়। আহতর স্বামী মোঃ কাদির ও স্থানীয়দের সহযোগিতায় শেরেবাংলা নগর পঙ্গু সরকারি মেডিকেল নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে গঠনের স্থল পরিদর্শন করেন দক্ষিণখান থানা পুলিশ। ও ৩ ঘটিকার সময় ঘটনাস্থলে আসেন দক্ষিনখান থানা ওসি শরিফুল ইসলাম,ও দক্ষিণখান, উত্তরখান জোনের এসি জনাব মোঃ নাসিম এ গুলশান। দক্ষিনখান থানা পুলিশের ফোন কলে আনুমানিক ৪ ঘটিকার সময় ঘটনা স্থান পরিদর্শন করেন পুলিশের ফরেন্স টিম। বিস্ফোরিত বোমার খন্ডিত অংশ উদ্ধার করা হয়, ও আর কোন আলামত নেই বলে নিশ্চিত করেন ফরেন্স টিম।
