ePaper

শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি

-জামায়াত আমীর

সাহেদ চৌধুরী, ফেনী

যেসব শহীদদের জন্য নতুন এই বাংলাদেশ হয়েছে, তাদের কৃতজ্ঞতা ভরে স্মরণে রাখার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি। গতকাল সোমবার ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর মহিপালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফেনী সরকারি কলেজের ছাত্র শ্রাবণ। তার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা ও ইখলাস তেলাওয়াত করেন জামায়াতের আমির। এ সময়ে বিশেষ মোনাজাতে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। শহীদ শ্রাবণের বিদেহী আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা করে শ্রাবণের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ডা. শফিক। জামায়াতের আমির বলেন, ‘শহীদের মা-বাবা গর্বিত, বীরের অভিভাবক হওয়া সব বাবা-মায়ের ভাগ্যে থাকে না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় শহীদদের কথা স্মরণে রাখব। শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’ তিনি বলেন, ‘তারা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিলেন, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে।’ কবর জিয়ারত শেষে ফুলগাজীতে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে ফেনী পৌরসভার সুলতানপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মালম্বী মিতুল চন্দ্র দাস সহ তিন পরিবারের নতুন ঘর উদ্বোধন, পরবর্তীতে শহীদ শ্রাবনের কবর জিয়ারত শেষে ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লামুখার বাঁধ পরিদর্শন ফেনী শহরে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন। বিকেলে দাগনভূইয়া পৌর এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা সামছু উদ্দিন ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জয়েন্ট সেক্রেটারী এড. জামাল উদ্দিন ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11471,23165,9468) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *