ePaper

কালিয়ায় প্রতিপক্ষের হামালায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নামের এক নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা- হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি একই উপজেলার শুক্তগ্রামের মৃত সবর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। পরে সেটি খেলার মাঠে মিমাংসা হয়ে যায়। রাত সাড়ে ৯ টার দিকে খেলার মাঠ থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে। নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11108,26377,18310) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *