বরগুনা প্রতিনিধি বরগুনায় দীর্ঘ আড়াই বছর পরে তৃণমূল কর্মীদের প্রত্যাশা অপূর্ণ রেখেই জেলা বিএনপির ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহিনকে সদস্যসচিব এবং ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আড়াই বছর পরে মাত্র ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণায় জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকজন তৃণমূল কর্মী মন্তব্য করেন, ত্যাগী আরও কয়েকজন নেতাকে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে সাংগঠনিক গতি বৃদ্ধি পেত। যদিও পরবর্তীতে সদস্যসংখ্যা বৃদ্ধির সুযোগ আছে তারপরও দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা কাটিয়ে ৬টি উপজেলা এবং ৪টি পৌর কমিটি করা ৩ জনের পক্ষে কী করে সম্ভব সেটাই দেখার বিষয়। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার বলেন, ‘কেন্দ্র যেভাবে ভালো মনে করেছে সেভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তবে পর্যায়ক্রমে কমিটির সদস্য বাড়ানো হতে পারে।
আরও সংবাদ
দক্ষিণ আফ্রিকায় দুই দিনে ২ বাংলাদেশি ব্যবসায়ী খুন
- Daily Nabochatona
- এপ্রিল 23, 2026
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি দক্ষিণ আফ্রিকায় দুই দিনে ২ বাংলাদেশী খুন হয়েছেন। এর মধ্যে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী […]

ফুলগাজীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত
- Daily Nabochatona
- ডিসেম্বর 8, 2025
- 0
ফুলগাজী, ফেনী প্রতিনিধি ফেনীর ফুলগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব ও পিঠা মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা […]
মৌসুম শেষ না হলেও বাজারে বাড়ছে পেঁয়াজের দাম
- Daily Nabochatona
- এপ্রিল 22, 2025
- 0
ব্যুরো চিফ, বৃহত্তর ফরিদপুর ফরিদপুরে দাম আরও বাড়ার আশায় সামর্থ্যবান কৃষক, ব্যবসায়ী ও ফড়িয়া সবাই ধরে রাখছে পেঁয়াজ, মৌসুম শেষ না হলেও বাজারে বাড়ছে পেঁয়াজের […]

