ePaper

নীলফামারীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা

হামিদুল্লাহ সরকার, নীলফামারী

নীলফামারীতে পুলিশ সুপারকর্তৃক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিনকে নীলফামারী জেলা হতে দিনাজপুর জেলার (বিরামপুর সার্কেল) এ বদলি হওয়ায় তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন, পুলিশ সুপার নীলফামারী এএফএম. তারিক হোসেন খান। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার বিদায়ী শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার মো. হারেজ উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এবিএম ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (14828,12325,11094) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *