ePaper

শ্যামনগরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা এ্যাড.আব্দুস সালামের মতবিনিময়

শেখ হাসান গফুর, সাতক্ষীরা

সাতক্ষীরার কৃষক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সাতক্ষীরা ৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আব্দুস সালাম খান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সকাল সাড়ে ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনির। সাধারন সম্পাদক এসএম, মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি এ্যাড. আব্দুস সালাম খান। তার বক্তব্যে বলেন, শ্যামনগর হবে আদর্শ পর্যটন এলাকা, সুন্দরবনকে কেন্দ্র করে এটা করা সম্ভব। আমি পারবো কিনা জানিনা তবে আমি প্রত্যাশা করি শ্যামনগরের সব কিছু হবে স্পেশাল। এতদিনে শ্যামনগরের মুন্সিগজ্ঞ পর্যন্ত রেললাইন হওয়া উচিত ছিল, সাতক্ষীরা থেকে শ্যামনগরে চার লেনের রাস্তা হওয়া উচিত ছিল। কিন্তু কিছুই হয়নি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ নেতা বলেন, দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয় আমি সেই দিন থেকে তার হয়ে কাজ করবো। আমি মনোনয়ন পেয়েও যদি নির্বাচিত হতে না পারি তার পরেও শ্যামনগরের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে শ্যামনগর আসন কে একক পৃথক আসন হওয়ায় নির্বাচন কমিশন, বিএনপি নেতা ডা. শহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামনগর পৌর বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক ও শ্যামনগর পৌর বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বিপ্লব, সিরাজপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ও ভুরুলিয়া সার্চ কমিটির সদস্য রাজু আহমেদ, শ্যামনগরে উপজেলা শহীদ সৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মিজান, শ্যামনগর পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মিজানুর রহমান, শ্যামনগর পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. রোকনুজ্জামান, আমিনুর রহমান, আবু বকর সিদ্দিক, আবুল হোসেন, মিয়ারাজ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মনির“ল ইসলাম, হামিদুল্লাহ খান ফয়সাল, মো. টিপু সুলতান সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11100,5426,23738) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *