মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে ২০০ পিস ইয়াবাসহ মুন্না শেখ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের আমডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মুন্না উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাহারুল ইসলাম বাকার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল পৃথক অভিযানে ৬ বছরের শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার আসামি সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
- Nabochatona Desk
- April 20, 2026
- 0
টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরের শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আব্বাস আলী (৩০), জেলা-টাঙ্গাইল। তাকে ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ বিকাল সাড়ে […]
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে “দল পরিচালনা ও বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- May 28, 2025
- 0
সাইফুল্লাহ গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে সৌহার্দপূর্ণ কর্মপরিবেশ তৈরি এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের […]
ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছে যা মানবদেহের মারাত্মক ক্ষতিকর
- Nabochatona Desk
- March 9, 2026
- 0
এম.এ আজিজ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলাধীন বিভিন্ন সেমাই ফ্যাক্টরীর মালিকগণ অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরি করা হচ্ছে। যা মানুষের মানবদেহে মারাত্মক ক্ষতিকর প্রভাব […]
