মধুখালীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে ২০০ পিস ইয়াবাসহ মুন্না শেখ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের আমডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মুন্না উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাহারুল ইসলাম বাকার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন