গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অন্তর্গত “পাচঁগাছী শান্তিরাম মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে হয়রানি ও হেয়প্রতিপন্নের উদ্দেশ্যে নানা অপপ্রচার করায় তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। যে কোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন ভুক্তভোগীসহ তার পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। জরাজীর্ণ দালান-ঘর, শ্রেণীকক্ষ, ও ২/৩ টি ছোট মেহগনি গাছ যা জ্বালানী কাঠখড়ি হিসাবে বিক্রি বা অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ চাওয়া হয়। এরই প্রেক্ষিতে তিনি নতুন ভবন নির্মাণের স্বার্থে কমিটি না থাকায় ৩ জন সহকারী শিক্ষকের সমন্বয়ে কমিটি করে দেন। উক্ত কমিটি, স্থানীয় গান্যমান্য ব্যক্তি ও সকল শিক্ষক /কর্মচারীদের মতামতের ভিত্তিতে চারা/কাঠখড়ির গাছসহ পুরাতন ইট ও টিন বিক্রি করে প্রধান শিক্ষকের ভাউচার মুলে পাওনা টাকা পরিশোধ করেন। এতে এলাকার একটি স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিল করতে না পেরে অত্যান্ত পরিশ্রমী, দক্ষ ও স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, প্রিন্ট মিডিয়াসহ নানা মহলে মিথ্যাচার ও হয়রানি করে আসছেন।
Related News
বোরোতে খরচ বেড়েছে ৬ হাজার টাকা, ধানের দাম বাড়ানোর দাবি কৃষকের
- Nabochatona Desk
- March 19, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক: সেচযন্ত্রের জ্বালানি ডিজেল ও বিদ্যুতের দামের পাশাপাশি বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি। এতে করে বোরো ধান চাষে খরচও বাড়ছে। এবার গাইবান্ধায় বোরো […]
গোবিন্দগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান
- Nabochatona Desk
- April 13, 2026
- 0
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী […]
অসহায় বৃদ্ধা ও ছেলের পাশে পলাশবাড়ী উপজেলা প্রশাসন
- Nabochatona Desk
- January 18, 2026
- 0
সিরাজুল ইসলাম শেখ পলাশবাড়ী গাইবান্ধা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজার এলাকায় বসবাসরত এক অসহায় বৃদ্ধা মা ও তাঁর ছেলের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। […]
