গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অন্তর্গত “পাচঁগাছী শান্তিরাম মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে হয়রানি ও হেয়প্রতিপন্নের উদ্দেশ্যে নানা অপপ্রচার করায় তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। যে কোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন ভুক্তভোগীসহ তার পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। জরাজীর্ণ দালান-ঘর, শ্রেণীকক্ষ, ও ২/৩ টি ছোট মেহগনি গাছ যা জ্বালানী কাঠখড়ি হিসাবে বিক্রি বা অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ চাওয়া হয়। এরই প্রেক্ষিতে তিনি নতুন ভবন নির্মাণের স্বার্থে কমিটি না থাকায় ৩ জন সহকারী শিক্ষকের সমন্বয়ে কমিটি করে দেন। উক্ত কমিটি, স্থানীয় গান্যমান্য ব্যক্তি ও সকল শিক্ষক /কর্মচারীদের মতামতের ভিত্তিতে চারা/কাঠখড়ির গাছসহ পুরাতন ইট ও টিন বিক্রি করে প্রধান শিক্ষকের ভাউচার মুলে পাওনা টাকা পরিশোধ করেন। এতে এলাকার একটি স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিল করতে না পেরে অত্যান্ত পরিশ্রমী, দক্ষ ও স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, প্রিন্ট মিডিয়াসহ নানা মহলে মিথ্যাচার ও হয়রানি করে আসছেন।
আরও সংবাদ
গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন
- Daily Nabochatona
- জুলাই 14, 2025
- 0
গাইবান্ধা প্রতিনিধি “গাছ লাগান পরিবেশ বাঁচান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টার দিকে সদর উপজেলার […]
পলাশবাড়ীতে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জামায়াত নেতা
- Daily Nabochatona
- এপ্রিল 25, 2025
- 0
সিরাজুল ইসলাম, গাইবান্ধা গাইবান্ধা পলাশবাড়ীর মহদীপুর ইউপিতে আবারো স্ব-পদে(ভারপ্রাপ্ত চেয়ারম্যান) হিসেবে দায়িত্ব গ্রহন করেছে জামায়াত নেতা, সাংবাদিক রাহিদুল ইসলাম বাবু। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় […]
গাইবান্ধায় যৌতুক মামলার বাদীকে জীবন নাশের হুমকি
- Daily Nabochatona
- মে 11, 2025
- 0
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার কুপতলায় নারী শিশু নির্যাতন ও যৌতুক মামলার আসামী কর্তৃক বাদী ও তার লোকজনকে মামলা তুলে নিতে ভয়-ভীতি, হুমকী প্রদর্শন করায় […]
