মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মছলন্দপুর পশ্চিম পাড়া পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির গেটের পাশে লাগানো কলাগাছ, খড়ের পালা ও গর্ত করে টিউবয়েল এবং গরুর গোবর ও মূত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিম পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে ও সরেজমিন পরিদর্শনে দেখা ও জানা যায়, বর্তমান সরকারের আমলে কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিম পাড়া নজরুল ইসলাম শেখের সাথে দীর্ঘদিন ধরে বাড়ীর মালিক আসাদুজ্জামান বিশ্বাস পান্না এর টিনের চালের সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুধুমাত্র বৃস্টি হলে চালের টিন দিয়ে নজরুলের সীমানায় পানি পড়ে এই হলো সমস্যা। সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে পান্না এর বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে মৃত হোসেন শেখ এর ছেলে নজরুল ইসলাম, আসাদুজ্জামান বিশ্বাস পান্না এর বাড়ির গেটের সামনে থেকে কলাগাছ লাগানো খড়ের পালা দেওয়া ও গর্ত করে টিউবয়েল এর পানি এবং গরুর গোবর ও মূত্র গরুর গোয়াল ঘর থেকে মলমূত্র আসার সংযোগ করে দিয়েছেন। এছাড়া তাদের বাড়ির দেওয়ালের পাশেও গোবর ফেলেন। এর বিষয়ে পান্না নজরুলের নিকট জিজ্ঞাসা করলে নজরুল অকথ্য ভাষায় বকাবকি করে। এর ফলে পান্না বিশ্বাস, বিবাদী নজরুল ইসলাম এর নিকট জিম্বি হয়ে আছে। তাছাড়া গোবরের দুর্গন্ধে দরজা-জানালা বন্ধ রাখতে বাধ্য হন। এছাড়া বাড়ি থেকে গেট দিয়ে তাদের বের হতেও কষ্ট করতে হচ্ছে। এবং কাহারও নিকট এই বাড়ী ভাড়া দিতে গেলে কেহ নেয় না। এ ঘটনায় বাড়ীর মালিক আসাদুজ্জামান বিশ্বাস পান্না তার বাড়ীর সমস্যা নিরসনের জন্য মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা যায়।
আরও সংবাদ
চাটখিলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন করলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন
- Daily Nabochatona
- নভেম্বর 19, 2026
- 0
চাটখীল সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন […]
ঝিনাইগাতীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ
- Daily Nabochatona
- মার্চ 3, 2025
- 0
শেরপুর প্রতিনিধি শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে (৩৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনার পর ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের […]

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
- Daily Nabochatona
- অক্টোবর 7, 2026
- 0
উত্তম দাম গতকাল সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পটুয়াখালীর সদর থানাধীন লোহালিয়া নদী সংলগ্ন পালপাড়া […]

