মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মছলন্দপুর পশ্চিম পাড়া পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির গেটের পাশে লাগানো কলাগাছ, খড়ের পালা ও গর্ত করে টিউবয়েল এবং গরুর গোবর ও মূত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিম পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে ও সরেজমিন পরিদর্শনে দেখা ও জানা যায়, বর্তমান সরকারের আমলে কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিম পাড়া নজরুল ইসলাম শেখের সাথে দীর্ঘদিন ধরে বাড়ীর মালিক আসাদুজ্জামান বিশ্বাস পান্না এর টিনের চালের সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুধুমাত্র বৃস্টি হলে চালের টিন দিয়ে নজরুলের সীমানায় পানি পড়ে এই হলো সমস্যা। সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে পান্না এর বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে মৃত হোসেন শেখ এর ছেলে নজরুল ইসলাম, আসাদুজ্জামান বিশ্বাস পান্না এর বাড়ির গেটের সামনে থেকে কলাগাছ লাগানো খড়ের পালা দেওয়া ও গর্ত করে টিউবয়েল এর পানি এবং গরুর গোবর ও মূত্র গরুর গোয়াল ঘর থেকে মলমূত্র আসার সংযোগ করে দিয়েছেন। এছাড়া তাদের বাড়ির দেওয়ালের পাশেও গোবর ফেলেন। এর বিষয়ে পান্না নজরুলের নিকট জিজ্ঞাসা করলে নজরুল অকথ্য ভাষায় বকাবকি করে। এর ফলে পান্না বিশ্বাস, বিবাদী নজরুল ইসলাম এর নিকট জিম্বি হয়ে আছে। তাছাড়া গোবরের দুর্গন্ধে দরজা-জানালা বন্ধ রাখতে বাধ্য হন। এছাড়া বাড়ি থেকে গেট দিয়ে তাদের বের হতেও কষ্ট করতে হচ্ছে। এবং কাহারও নিকট এই বাড়ী ভাড়া দিতে গেলে কেহ নেয় না। এ ঘটনায় বাড়ীর মালিক আসাদুজ্জামান বিশ্বাস পান্না তার বাড়ীর সমস্যা নিরসনের জন্য মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা যায়।
Related News
খুলনা জেলা প্রশাসক তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ
- Nabochatona Desk
- September 3, 2025
- 0
শাহবাজ জামান,খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত […]
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা- বন্দর চেয়ারম্যান
- Nabochatona Desk
- April 25, 2025
- 0
আমিনুল হক শাহীন ও সওকত আলী খান, চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে ১৩৮তম দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর শহীদ মো. ফজলুর […]
শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত
- Nabochatona Desk
- August 13, 2025
- 0
মো. আফজল হোসেইন,শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সনদ বিতরণ, আলোচনা ও র্যালির মাধ্যমে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। গতকাল […]
