ফয়সাল আলম সাগর, কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ভয়াবহ এক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মালবাহী ট্রাক। কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গতকাল সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। জানা গেছে, পেকুয়া থেকে চকরিয়াগামী একটি মালবাহী ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় সেখানে কোনো গেটম্যান কিংবা সতর্ক সংকেত ছিল না। রেলগেট খোলা থাকায় ট্রাকটি পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি হারবাং স্টেশন অতিক্রম করে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, “ঝুঁকিপূর্ণ এই রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান নেই, এমনকি কোনো সতর্কবার্তাও দেওয়া হয় না। রেল কর্তৃপক্ষের গাফিলতিই এই দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে, তবে কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়।
Related News
কক্সবাজারে বনের ছয় একর জমি উদ্ধার
- Nabochatona Desk
- September 21, 2025
- 0
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনের জবরদখল হওয়া প্রায় ছয় একর জমি উদ্ধার করা হয়েছে। অভিযানে […]
কক্সবাজারের মহেশখালীতে কুখ্যাত জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় সদস্য আটক
- Nabochatona Desk
- October 19, 2025
- 0
উত্তম দাম কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় […]
১১ বাংলাদেশি জেলেকে জিম্মি করে নিয়ে গেল আরাকান আর্মি
- admin-nabochatona
- April 9, 2025
- 0
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী […]
